নড়াইলে জেলা বিএনপির এক দফা কর্মসচী পালন
বর্তমান সরকারের পদত্যাগ, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্রেরণসহ সরকার পতনের এক দফা দাবিতে অনশন কর্মসূচি পালন করেছে নড়াইল জেলা বিএনপি।
শনিবার (১৪ অক্টোবর) সকাল ১০টা থেকে শহরতলীর মালিবাগে এ কর্মসূচি পালন করা হয়। জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সহ-সভাপতি জুলফিকার আলী, যুগ্ম-সম্পাদক আলী হাসান, অ্যাডভোকেট মাহাবুব মোর্শেদ জাপল, সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার রিজভী জজ প্রমখ।
এ সময়ে বক্তারা অবিলম্বে শেখ হাসিনা সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়া এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্রেরণের জোর দাবি জানান। এসময় জেলা, উপজেলা বিএনপির ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবন্দ উপস্থিত ছিলেন।