রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

আগুনে পুড়লো যুবদল নেতার বাড়ি!

জাগো বুলেটিন ID: EP-33661

ড়াইলে সদর উপজেলা যুবদলের আহ্বায়ক তরিকুল ইসলাম পিয়ালের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। সোমবার ( ১৬ অক্টোবর) রাত ১২টা ২০ মিনিটের দিকে সদর উপজেলার বিলডুমুরতলা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ মঙ্গলবার ঘটনাস্থ পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করে।

সদর উপজেলা যুবদলের আহ্বায়ক তরিকুল ইসলাম পিয়াল বলেন, গ্রামের বাড়ি বিলডুমুরতলায় মা থাকতেন। গত সোমবার তিনি বাড়িতে ছিলেন না। এ সুযোগে দুর্বৃত্তরা বাড়িতে অগ্নিসংযোগ করে। আগুনে টিন পোড়ার শব্দে আশেপাশের লোকজন বিষয়টি বুঝতে পেরে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় বৈদ্যুতিক মিটারসহ রান্নার ঘরটি পুড়ে ক্ষতি হয়। রাজনৈতিক প্রতিহিংসার কারণে এ ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।

এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিন্দা জানিয়েছেন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি তার ফেসবুকে লিখেছেন, রাতের আধারে কে বা কাহারা নড়াইল সদর উপজেলা যুবদলের আহবায়ক, তরিকুল ইসলাম পিয়াল ভাইদের গ্রামের বাড়িতে আগুন লাগিয়েছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে দোষীদের খুঁজে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, চুলার আগুন বা বিড়ি-সিগারেটের আগুন থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে। তবে কেউ অগ্নি সংযোগ করেছে এমন অভিযোগ পাইনি।