ঠাকুরগাঁওয়ে ২১ নং ঢোলারহাট ইউনিয়ন যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত
ঠাকুরগাঁও সদর উপজেলার ২১ ঢোলারহাট ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১৮ অক্টোবর ) বিকেলে ঢোলারহাট এস সি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন আব্দুর রশিদ সভাপতি সদর উপজেলা আওয়ামী যুব লীগ ও ভাইস চেয়ারম্যান সদর উপজেলা পরিষদ।
ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে ঢোলারহাট ইউনিয়ন আওয়ামী যুব লীগের সভাপতি দীলিপ চন্দ্র বর্মন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুব লীগের ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি আব্দুল মজিদ আপেল।
ইউনিয়ন আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক সুরেশ চন্দ্র বর্মন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মোঃ গোলাম মোস্তফা সরকার সাধারণ সম্পাদক সদর উপজেলা আওয়ামী যুব লীগ।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য দেবাশীষ দত্ত সমীর, রুহিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু, ২১ নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অখিল চন্দ্র রায়,২১ নং ঢোলারহাট ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সীমান্ত কুমার বর্মন নির্মল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, রুহিয়া থানার যুবলীগ নেতা শাহজালাল, ১ নং রুহিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসিনুর রহমান, ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন যুবলীগের সভাপতি ফিরোজ ইফতেখার প্রমূখ।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মজিদ আপেল বলেন-উন্নয়ন মাতা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশের মতো ঠাকুরগাঁওয়েও উন্নয়নের ছোঁয়া লেগেছে। এ উন্নয়নের ধারাবাহিকতায় জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন অঞ্চলে রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, বিভিন্ন প্রতিষ্ঠানসহ সর্বস্তরে ব্যাপক কাজ চলছে। যা অন্য কোনো সরকারের সময় হয়নি।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন-গত যেসব নির্বাচনে জনগণ যেভাবে আওয়ামী লীগের প্রার্থীদের জয়যুক্ত করেছেন, উন্নয়নের স্বার্থে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও ঠিক সেভাবে দলমত নির্বিশেষে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগ দলীয় প্রার্থীদের জয়যুক্ত করবেন বলে আমার বিশ্বাস।
সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী যুব লীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদের সভাপতিত্বে এবং জেলা যুব লীগের সভাপতি আব্দুল মজিদ আপেল নবনির্বাচিত কমিটির সভাপতি পদে ২১ নং ঢোলারহাট ইউনিয়ন আওয়ামী যুব লীগের সাবেক সভাপতি দিলীপ বর্মনকে পূনরায় সভাপতি নির্বাচিত করা হয়। সাধারণ সম্পাদক পদে সষ্ঠি রাম বর্মনকে আগামী তিন বছরের জন্য আংশিক কমিটি ঘোষণা করেন।