কোম্পানীগঞ্জে ছকিনা-হানিফ স্মৃতি বৃত্তি ফাউন্ডেশন এর উদ্যােগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
শুক্রবার সকাল ১০ টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার নতুন বাজারে ছকিনা-হানিফ স্মৃতি বৃত্তি ফাউন্ডেশন এর উদ্যােগে নতুন বাজার হাই স্কুল ও নতুন বাজার ইসলামিয়া মডেল দাখিল মাদ্রাসায় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বৃত্তি পরীক্ষায় তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত মোট ১৯০৬ ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করেন। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী আবদুর রহীম সবুজ ও উদ্যােক্তা জয়নাল আবদীন মানিক এর অর্থায়নে নতুন বাজার ইসলামিয়া মডেল দাখিল মাদ্রাসার পরিচালনায় এ প্রতিষ্ঠানের বৃত্তি পরীক্ষা শুরু হয় ২০১৯ সাল থেকে। সার্বিক সহযোগিতা করেন উপদেষ্টা কমিটির সদস্য মাওলানা মোশাররফ হোসেন, আনিসুল হক নেতা,মাহবুবুর রহমান আরিফ,কেন্দ্র সচিব মাওলানা আলী আহমেদ,মাওলানা আহমদ করিম ও রেজাউল হক সোহাগসহ পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ।
এলাকাবাসী বলেন ছকিনা-হানিফ স্মৃতি বৃত্তি ফাউন্ডেশন এর নামে ছকিনা-হানিফ তাঁরা ইসলাম প্রিয় ব্যক্তিত্ব। তাঁদের ছেলে আমেরিকা প্রবাসী আবদুর রহীম সবুজের সহযোগিতায় ও জয়নাল আবদীন মানিক উদ্যােগে ছকিনা-হানিফ স্মৃতি বৃত্তি ফাউন্ডেশন প্রতিষ্ঠিত।এ প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও লক্ষ্য হল সামাজিকভাবে দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী সহযোগিতা করা।দলমতের উর্ধ্বে ওঠে শিক্ষা ক্ষেত্রে তাদের অগ্রসর হওয়া।
এ ব্যাপারে ছকিনা-হানিফ স্মৃতি বৃত্তি ফাউন্ডেশন এর উপদেষ্টা কমিটির সদস্য মাওলানা মোশাররফ হোসাইন বলেন,আমি এ শিক্ষা প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করছি।
প্রতিষ্ঠানের উদ্যােক্তা জয়নাল আবদীন মানিক বলেন,এ বৃত্তি পরীক্ষা ধারাবাহিকভাবে প্রতি বছর অনুষ্ঠিত হবে।