মাদারীপুরে চোর অপবাদ দিয়ে জামাইকে মারধোর, থানায় অভিযোগ
মাদারীপুরে চোর অপবাদ দিয়ে নিজ জামাইকে মারধোর করার অভিযোগ উছেঠে শ^শুর বাড়ির স্বজনদের বিরুদ্ধে। আহত জামাইকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতর মা থানায় লিখিত অভিযোগ করেছেন বলে আজ সকালে নিশ্চিত করেন। আহত নাজমূল মোল্লা গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের রেজাউল মোল্লার ছেলে ও কালকিনি উপজেলার জোনারদন্দী গ্রামের মোসলেম সিকদারের মেয়ে জামাই। স্বজনদের অভিযোগ, ইসলামিক বিধান মোতাবেক গত তিন বছর আগে মোসলেম সিকদারের মেয়ে হালিমার সাথে বিবাহ হয়। লাকা, ভুক্তভোগী পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, পৌর এলাকার দক্ষিন জনারদন্দি গ্রামের কিরন শিকদারের মেয়ে হালিমা বেগমের সাথে বরিশালের গৌরনদী উপজেলার ভূরঘাটা গ্রামের রেজাউল মোল্লার ছেলে নাজমুল মোল্লার প্রায় তিন বছর পূর্বে আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়। বিয়ের পরে তাদের স্বামী-স্ত্রীর মাঝে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে স্ত্রী হালিমা বেগম সম্প্রতি তার বাবার বাড়িতে চলে যায়। পরে স্বামী নাজমুল মোল্লা তার স্ত্রীকে নিজের বাড়িতে আনার জন্য গত শুক্রবার রাতে তার শ^শুর বাড়িতে যান। এসময় জামাই নাজমুলের সাথে তার শ^শুর বাড়ির লোকজনের কথার কাটা-কাটি হয়। এক পর্যায় শ^শুর বাড়ির লোকজন তাদের বাড়িতে চোর আসছে বলে ডাক-চিৎকার করলে স্থানীয় এলাকাবাসি এসে জামাইর ওপর হামলা চালায়। পরে স্থানীয় লোকজন ওই জামাইকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করলে পুনরায় সেখানে এসে হামলা চালানোর চেষ্টা চালায় অভিযুক্তরা। এ হামলার ঘটনায় জামাইর মা তাহমিনা বেগম বাদি হয়ে নয়জনের নামে কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগকারি তাহমিনা বেগম বলেন, আমার ছেলের স্ত্রী আমাদের টাকা ও স্বর্ণনিয়ে তার বাবার বাড়ি চলে গেছে। তাই আমার ছেলে তার স্ত্রীকে আনতে গেছে। এসময় আমার ছেলেকে তার শ^শুর বাড়ির লোকজনে তাকে চোর বলে এলাকাবাসিদের নিয়ে হামলা চালিয়েছে। আমি তাদের নামে মামলা করবো। হাসপাতালে চিকিৎসা নিতে আসা একজন রোগি বলেন, নাজমুলকে হাসপাতালে এসেও হামলা চালানোর চেষ্টা চালায় তার শ^শুর বাড়ির লোকজনে। অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদেরকে পাওয়া যায়নি। এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. নাজমুল হাসান বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।