রুহিয়ায় আগুনে পুড়ে যাওয়া পরিবারের মাঝে থানা আওয়ামী লীগের সহায়তা প্রদান
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার ঢোলারহাট ইউনিয়নে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ ৮টি পরিবারকে রুহিয়া থানা আওয়ামী লীগের সহায়তা প্রদান।
মঙ্গলবার বিকেলে রুহিয়া থানা আওয়ামী লীগের সভাপতি পার্থ সারথি সেন এর পক্ষ থেকে ঢোলারহাট ইউনিয়নের ধর্মপুর(কুড়ালী পাড়া) গ্রামে আগুনে পোড়া ক্ষতিগ্রস্থ পরিবারে আর্থিক সহায়তা ও শাড়ি -লুঙ্গি এবং চাল, ডাল,আলু,লবণ বিতরণ করেন।
জানা যায়, ঢোলারহাট ইউনিয়নের ধর্মপুর(কুড়ালী পাড়া) এলাকায় পবিন চন্দ্রর বাড়িতে বৈদ্যুতিক শকের কারণে আগুন লাগে এবং দ্রুত ৮ টি পরিবারের ২৪ টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে করে নগদ টাকা, ছাগল, ধান চাউলসহ বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
রুহিয়া থানা আওয়ামী লীগের সভাপতি পার্থ সারথি সেনের ছোট ভাই কেএম অটোরাইস মিলের এমডি প্রিতম কুমার সেনের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন রুহিয়া থানা আওয়ামী লীগ সহ-সভাপতি মকবুল হোসেন,থানা আওয়ামী লীগের সদস্য ও ১ নং রুহিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক বাবু, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক বদরুল ইসলাম বিপ্লব, দপ্তর সম্পাদক গণেশ চন্দ্র সেন,২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুর ইসলাম নুরু,২১ নং ঢোলারহাট ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন নির্মল, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন কৃষক লীগের সদস্য সচিব ওমর ফারুক লিটন,ছাত্র লীগ কর্মী সজল প্রমূখ।