রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ফরিদপুরে শান্তিপূর্ণ ভাবে চলছে ঢিলেঢালা হরতাল

জাগো বুলেটিন ID: EP-34065

সারাদেশের ন্যায় ফরিদপুরে ও চলছে বিএনপির ডাকে হরতাল পালন কর্মসুচি ।

তবে খোলা রয়েছে স্থানীয় দোকানপাট। রাস্তায় চলছে অটোরিক্সা, রিকশা, ছোট পিকআপ, ট্রাক ও ভ্যান । দুরপাল্লার পরিবহন গাড়ি গুলো বন্ধ রয়েছে নিরাপত্তাজনিত কারণে। শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে মোতায়েন রয়েছে পুলিশ ও প্রশাসনের বাহিনী যাতে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে।

পুলিশ ও প্রশাসনের কর্মকর্তা ও সদস্যরা বাজার, কোর্টপাড়, বাসস্টান্ড ও রাস্তা সহ গুরুত্বপূর্ণ স্থানগুলোকে কঠোর নজরদারির মধ্যে রেখেছে।

সকাল থেকে কোন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের কোথায় ও হরতাল পালন করতে দেখা যায়নি।

ফরিদপুরের কোতয়ালী থানার ওসি এম এ জলিল জানান , আমরা হরতালের জন্য যে কোন  পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত  রয়েছি। কোন দলের নেতা কর্মীরা বা কেউ যদি কোন ধরণের সন্ত্রাসী কর্মকান্ড মুলক কাজ করে তা কঠোর ভাবে প্রতিহত করা হবে।