রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ফরিদপুরে অবরোধ থাকবে না; ফরিদপুর জেলা প্রশাসক

জাগো বুলেটিন ID: EP-34153

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি::

ফরিদপুর জেলায় কোনো অবরোধ থাকবে না বললেন ফরিদপুর জেলা আইন শৃঙ্খলা কোর-কমিটির সভাপতি ও জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পিএএ।

মঙ্গলবার সন্ধ্যার পরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌর ভবনের সামনে এক পথসভার অনুষ্ঠানে পরিবহন মালিক ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে এসব কথা বলেন জেলা প্রশাসক।

পরিবহন মালিক ও ব্যবসায়ীদের আশ্বস্ত করে তিনি বলেন, অবরোধের সময় আপনাদের কোনো ক্ষয়-ক্ষতি হলে এর দায়ভার সরকার বহন করবে। আইনশৃঙ্খলা বাহিনী আপনাদের পরিবহন চলাচলে চেইন অব কমান্ড এর মাধ্যমে গন্তব্যে পৌঁছে দেওয়া হবে।

জেলা প্রশাসক কড়া হুশিয়ারি দিয়ে আরও বলেন, এরপরও যদি পরিবহন ও দোকানপাট বন্ধ রাখেন তাহলে আমরা আপনাদের অবরোধ পালনে মৌন সমর্থন রয়েছে বলে ধরে নিব, এটা চলতে দেওয়া যাবে না।

অনুষ্ঠানে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন এর সঞ্চালনায় এছাড়াও আরো বক্তব্য দেন, কোর-কমিটির সদস্য ফরিদপুর জেলা পুলিশ সুপার শাহজাহান পিপিএম, হাইওয়ে জেলা পুলিশ সুপার শাহিনুর আলম খান, ফরিদপুর র‍্যাব-১০ লেফটেন্যান্ট কমান্ডার কেএম শায়েখ আক্তার, জেলা কমান্ডেন্ট নাদিরা আক্তার।

আরো বক্তব্য দেন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন, ভাঙ্গা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজী সোবাহান মুন্সী, ভাঙ্গা বড় বাস মালিক সমিতির সদস্য বিমল চন্দ্র মজুমদার টোকন ও শাহিন আলম সহ অন্যান্যরা।

এ সময় উপস্থিত ছিলেন, ভাঙ্গা পৌর মেয়র এ.এফ.এমডি রেজা, সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) তালাত মাহমুদ শাহান শাহ।

আরো উপস্থিত ছিলেন, ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়ারুল ইসলাম, ভাঙ্গা বাজার ব্যবসায়ী বণিক সমিতির সভাপতি ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল হক মিরু মুন্সী, সাধারণ সম্পাদক হাজী আবু জাফর মুন্সী, ভাঙ্গা উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের খতিব মাওলানা আহমদ মাসরুর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

পথসভায় জেলা প্রশাসক, জেলা আইনশৃঙ্খলা কোর-কমিটির সদস্যগণ (জেলার আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংশ্লিষ্ট বাহিনীর সকল দপ্তর প্রধান) সহ অন্যান্যরাও অংশ নেন।