ঝালকাঠিতে রোড টু স্মার্ট বাংলাদেশ ক্যাম্পেইনার প্রশিক্ষণ অনুষ্ঠিত
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় মাঠ পর্যায়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের রোড টু স্মার্ট বাংলাদেশ ক্যাম্পেইনার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা অডিটরিয়ামে ৬টি ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ শতাধিক নেতা-কর্মীকে এ প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. এমাদুল হক মনির। প্রশিক্ষণ প্রদান করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মো. আবু জাফর ও রোড টু স্মার্ট বাংলাদেশ ক্যাম্পেইনারের বরিশাল বিভাগীয় কো-অডিনেটর কে এম রাসেল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিমল চন্দ্র সমাদ্দার, ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার, মো. আমিরুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত প্রশিক্ষণে সরকারের বড় বড় মেগা প্রকল্পসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ প্রচার এবং অপপ্রচার রোধের বিভিন্ন কৌশল, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি বৃদ্ধি ও স্মার্ট অ্যাপস ব্যবহারের মাধ্যমে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ছবিসহ তথ্য আপলোড করাসহ বিভিন্ন দিক নির্দেশামূলক ধরণা প্রদান করা হয়।