রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

মাদারীপুরে মহিলা প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন

জাগো বুলেটিন ID: EP-34312

মাদারীপুরের শিবচরে ৬তলা বিশিষ্ট মহিলা প্রশিক্ষন কেন্দ্র কাম হোস্টেল উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকালে এ ভবন উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা ও জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। অত্যাধুনিক ৬ তলা বিশিষ্ট চৌধুরী ফিরোজা বেগম মহিলা প্রশিক্ষন কেন্দ্র কাম হোস্টেল টি প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিাণ করা হয়েছে। অত্যাধুনিক এই প্রশিক্ষন কেন্দ্রে একসাথে ৬০জন নারী ৪টি বিষয়ে প্রশিক্ষন ও আবাসন সুবিধার পাশাপাশি আরো ৫৪ জন কর্মজীবী নারী স্বল্প খরচে আবাসন সুবিধা পাবেন। একইসাথে ২৫জন শিশুর জন্য ডে কেয়ারের সুবিধা রয়েছে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সচিব নাজমা মোবারেক, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক অতিরিক্ত সচিব আবেদা আক্তার, মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক যুগ্ন সচিব মনোয়ারা ইশরাত, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ন সচিব নাহিদ মঞ্জুরা আফরোজ, মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক নজরুল ইসলাম, প্রকল্পের প্রকল্প পরিচালক ফারহানা আক্তার, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আ: লতিফ মোল্লা, পৌর মেয়র মো: আওলাদ হোসেন খান।