রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

“আপনাদের দায়িত্ব শেখ হাসিনার উন্নয়নের কথা বলা”

জাগো বুলেটিন ID: EP-34386

মরা যারা আওয়ামী লীগে থেকে তৃণমূলে থেকে মাদারীপুর-৩আসনে থেকে শেখ হাসিনার উন্নয়নের লিফলেট ঘরে ঘরে না দিয়ে উন্নয়নের কথা না বলে নৌকায় ভোট না চেয়ে এক অপরের সমালোচনা করছি, গিপাত গাচ্ছি, যারা সংগঠনের বিরুদ্ধে কথা বলছে তারা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কথা বলছেন, তারা শেখ হানিরার ইমেজকে নষ্ট করছেন, এতো উন্নয়ন যে ঘর থেকে বের হয়ে যে রাস্তা দিয়ে আপনি এখানে আসছেন তা শেখ হাসিনা করে দিয়েছেন। আর আপনারা বলেন উন্নয়ন হয়নি। আপনারা বিএনপি জামায়াতের সুরে কথা বলছেন। আপনাদের দায়িত্ব শেখ হাসিনার উন্নয়নের বার্তা নিয়ে ঘরে ঘরে যাওয়া, নেতা কর্মীদের কাছে যাওয়া উন্নয়নের পক্ষে কথা বলা, নৌকার পক্ষে ভোট চাওয়া যাতে আগামি নির্বাচনে আমরা আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে পঞ্চম বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করে দেশ সেবা করার সুযোগ করে দেই। আজ সোমবার দুপুরে মাদারীপুর-৩আসনের নাগরিক সমাজের আয়োজনে কালকিনি পৌরসভা চত্তরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় আওয়ামী লীগের ঘরের মধ্যে ঘর তৈরী কারী স্বার্থপর, লোভী, পোল্ট্রি বাজ মুখোশধারীদের উদ্দেশ্যে এ কথা বলেন মাদারীপুর-৩আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড.আবদুস সোবহান গোলাপ এমপি। এ সময় উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা আ.লীগের সহ-সভাপতি সৈয়দ আবুল বাসার, কালকিনি পৌর মেয়র এস এম হানিফ, কালকিনি উপজেলা আ.লীগ এর যুগ্ন-সাধারন সম্পাদক সরদার লোকমান হোসেন, কালকিনি পৌর আ.লীগ সভাপতি এ্যাড.আবুল বাসার, ডাসার উপজেলা আ.লীগ একাংশের আহবায়ক কাজি হেমায়েত উদ্দিন, কালকিনি উপজেলা আ,লীগ সদস্য এ্যাড হেলেনা শারমিন,উপজেলা যুবলীগ সভাপতি মনিরুজ্জামান হাওলাদার, সাধারন সম্পাদক নিজামূল হক সরদার সহ অন্যান্যরা। এ সময় মাদারীপুর-৩ আনের জনগনের অংশ গ্রহনে কর্মিসভা সমাবেশে রুপান্তরিত হয়। এ সময় বক্তারা মাদারীপুর-৩ আসনে দৃশ্যমান ও চলমান উন্নয়ন একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন বলে সম্ভব হয়েছে এবং চলমান উন্নয়ন কাজের ধারাবহিকতা রাখতে হলে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে পঞ্চম বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করে দেশ সেবা করার সুযোগ করে দিতে হবে। একই সাথে আগামি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড.আবদুস সোবহান গোলাপ এমপিকে মনোনায়ন প্রদান করার দাবি জানান।