সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ঈশ্বরগঞ্জে বিএনপি’র ডাকা অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল

জাগো বুলেটিন ID: EP-34413

রকারের পদত্যাগের দাবিতে বিএনপি-জামায়াতের ডাকা ৬দিনের অবরোধ কর্মসূচির শেষ দিনে অবরোধের সমর্থনে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।

বুধবার (৮ নভেম্বর) বিকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ মিছিলটি করেছে ঈশ্বরগঞ্জ উপজেলা ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব শাহ নূরুল কবির শাহিনের নেতৃত্বে অবরোধের সমর্থনে মিছিলটি বের করা হয়। এসময় মিছিলে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান লিটন, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ঝুলন চকদার, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাবেক সহসভাপতি শাহ মোফাজ্জল হোসেন টিপু, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের ক্রীরাসম্পাদক মুরাদ হোসেন হলুদ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন, ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।