রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

সিরাজগঞ্জে নাশকতা মামলার আটক ১

জাগো বুলেটিন ID: EP-34518

সিরাজগঞ্জের সলঙ্গায় নাশকতা মামলায়  আলাউদ্দিন সরকার নামে এক জনকে আটক করেছে সলঙ্গা থানা পুলিশ।

শনিবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে হাটিকুমরুল গোলচত্তর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আলাউদ্দিন (৫০) সলঙ্গা থানার রাধানাগর গ্রামের মৃত ইসমাইল সরকারের ছেলে।

রবিবার ১২ নভেম্বর সকালে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,সলঙ্গার হাটিকুমরুল গোল চত্বর এলাকা থেকে নাশকতা মামলার আসামী আলাউদ্দিনকে আটক করা হয়েছে।

আটককৃত আলাউদ্দিনকে রবিবার সকালে আদালতের পাঠানো হয়েছে। তিনি আরোও বলেন,হরতাল-অবরোধ চলাকালীন সলঙ্গা থানার বিভিন্ন স্থান থেকে জামায়াত-বিএনপি’র মোট ১৮ জন কে আটক করা হয়।