রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

নড়াইলে ডাব খাওয়ানোর কথা বলে দশ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ

জাগো বুলেটিন ID: EP-34524

ড়াইলের লোহাগড়ায় ডাব খাওয়ানোর কথা বলে দশ (১০) বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার (১২ নভেম্বর) সকালে অভিযুক্ত সাগর মোল্যাকে গ্রেপ্তার করেছে লোহাগড়া থানা পুলিশ।

অভিযুক্ত সাগর মোল্যা ওরফে আশিক (১৪) লোহাগড়া উপজেলার তালবাড়িয়া গ্রামের আলী আহম্মেদ মোল্যার ছেলে।

মামলা বিবরণ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, দশ বছর বয়সী ওই শিশু লোহাগড়া উপজেলার এক আবাসিক মহিলা মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণীতে লেখাপড়া করে। গত ১০ নভেম্বর ওই শিশুর গৃহপরিচারিকা মা তাকে বাড়িতে রেখে ডাক্তার দেখাতে যান। এ দিন দুপুরের দিকে অভিযুক্ত কিশোর সাগর শিশুটিকে ডাব খাওয়ানোর কথা বলে বাড়ি থেকে কিছু দূরের মাছের ঘেরে নিয়ে যায়। ঘের পাড়ে নিয়ে আশিক তাকে ধর্ষণ করে। পরে শিশুটি কান্না করতে করতে বাড়িতে ফেরে। সন্ধ্যার পর তার মা বাড়ি ফিরে দেখে শিশুটি কান্না করছে। কান্নার কারণ জানতে চাইলে তার মায়ের কাছে জানায় শিশুটি। পরবর্তীতে শনিবার (১১ অক্টোবর) লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ শিশুকে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষা জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করেন এবং রবিবার (১২ অক্টোবর) ভুক্তভোগীর মা অভিযুক্ত আশিকের নামে থানায় মামলা করেন।

ভুক্তভোগীর মা বলেন, ‘আমি প্রতিবন্ধী ও শারীরিকভাবে অসুস্থ, মানুষের বাড়িতে কাজ করে সংসার চালাই। আমার বাবাহারা মেয়েটার যে ক্ষতি আশিক করেছে, তার বিচার চাই। ইতোমধ্যে আমি অভিযুক্ত আশিকের নামে থানায় মামলা করেছি।’

নড়াইল সদর হাসপাতালের জরুর বিভাগের চিকিৎসক ডা. আনিসুর রহমান সোহাগ বলেন, প্রাথমিকভাবে এটা স্পষ্ট শিশুটি ধর্ষণের শিকার হয়েছে। তাকে গাইনিওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্ট বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে পূর্ণাঙ্গ রিপোর্ট প্রদান করবেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ভুক্তভোগী শিশুর মায়ের দায়ের করা ধর্ষণ মামলার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়।