কালকিনিতে নবাগত ও বিদায়ী নির্বাহী কর্মকর্তাকে সংবর্ধনা
মাদারীপুরের কালকিনি উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস ও বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহাকে ভূরঘাটা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ ও বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ বুধবার দুপুরে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূরঘাটা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকন্ঠ পত্রিকার কালকিনি ও ডাসার উপজেলা প্রতিনিধি জাফরুল হাসান, সাধারণ সম্পাদক ও আনন্দ টেলিভিশন ও দৈনিক ভোরের দর্পণ পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি ম.ম.হারুন অর রশিদ, সদস্য ও মাইটিভির কালকিনি ও ডাসার উপজেলা প্রতিনিধি জিয়া উদ্দিন (শেখ লিয়াকত) প্রমূখ।
এ সময় বিদায়ী ইউএনও বলেন, কালকিনির সাংবাদিকরা আমাকে অনেক সহযোগিতা করেছেন আশা করছি নতুন ইউএনও কেও আরো বেশী সহযোগিতা করবেন, এ উপজেলার মানুষজন আমার ভাল লেগেছে। আমার সবসময় মনে থাকবে এখানকার কথা, আপনারও আমাকে স্মরণে রাখবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন।
এর আগে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, অফিসার্স ক্লাব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা র্কাযলয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে বরণ ও বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। বিদায় কালে কালকিনির সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালবাসায় সিক্ত হন তিনি।