রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীর প্রাণ গেল সড়কে

জাগো বুলেটিন ID: EP-34923

ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় বগুলাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ফারুক হোসেন(১৩) মৃত্যু ও আরো ৩ জন গুরুতর আহত হয়েছে।

নিহত ফারুক হোসেন সদর উপজেলার বালিয়া ইউনিয়নের উত্তর আরাজী গোপালপুরের শুক্কুর আলী ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুর ১২ টার দিকে ভূল্লী থেকে গড়েয়া রোডে তুরুকপথা নামক স্থানে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় একটি মোটরসাইকেলের চালক স্কুল ছাত্র ফারুক ঘটনা স্থলে মারা যান এবং আরেকটি মোটরসাইলের তিন জন আরোহী আহত হয়।

পরে তাদের আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে স্কুল ছাত্রের মৃত্যুতে তার পরিবারে শোকের মাতম চলছে। সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের নিহতের ঘটনায় ভূল্লী থানায় একটি অপমৃত‌্যুর মামলা হয়েছে।