রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

আশুলিয়ায় শেখ রাসেল আন্ত: ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

জাগো বুলেটিন ID: EP-34976

ব্যাপক উৎসাহ আর উদ্দীপনার মধ্যে দিয়ে সাভারের আশুলিয়ায় অনুষ্ঠিত হলো শিমুলিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর উদ্যোগে শেখ রাসেল আন্ত ফুটবল টুর্নামেন্ট।

শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে শিমুলিয়ার আব্দুল মান্নান ডিগ্রি কলেজ মাঠে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

খেলায় কোনাপাড়া আইডিয়াল স্কুলকে ২-৩ গোলে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ইকরা প্রি ক্যাডেট এন্ড হাইস্কুল।

খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলকে পুরুস্কার তুলে দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।

খেলাটি দেখার জন্য মাঠে কয়েক হাজার দর্শক উপস্থিত হয়েছিলেন।