রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

সাভারে মিষ্টির পঁচা গাদ দিয়ে তৈরি হচ্ছে ‘সন্দেশ’

জাগো বুলেটিন ID: EP-35236

নাম ‘সন্দেশ’ হলেও দুধ কিংবা ছানার লেশমাত্র নেই। এই সন্দেশ তৈরি হচ্ছে মিষ্টির কারখানার ফেলে দেওয়া পঁচা গাদ দিয়ে।

অনুসন্ধানে জানা যায়, সাভারে এই অনুমোদনহীন শিশুখাদ্য সন্দেশ তৈরির অন্তত কয়েক ডজন কারখানা রয়েছে। পৌর এলাকার বাড্ডা ভাটপাড়া ডিপমেশিন ও আড়াপাড়াসহ উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লায় গড়ে ওঠা এসব কারখানায় সপ্তাহে কয়েকশত মণ সন্দেশ উৎপাদিত হয়।

এসব শিশুখাদ্য অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে পরিত্যক্ত মিষ্টির গাদ দিয়ে প্রস্তুত করা হয়। বিভিন্ন ব্রান্ড কোম্পানির মোড়কে এগুলো বাজারজাত করার অভিযোগ রয়েছে এসব কারখানার বিরুদ্ধে।

বাড্ডা ভাটপাড়া ডিপমেশিন এলাকার একটি কারখানার মালিক মমিন জানান, প্রায় ১০ বছর ধরে অনুমোদনহীন শিশুখাদ্য তৈরি করে আসছেন। তার নেই কোনো ব্যবসায়িক ট্রেড-লাইসেন্স ও বিএসটিআই এর অনুমোদন। এ কাজে তিনি ছাড়াও তার পরিবারের অন্যান্য সদস্যরা জড়িত।