রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ফেনসিডিল সহ ২ মাদক ব্যবসায়ী আটক

জাগো বুলেটিন ID: EP-35263

রিদপুরের ভাঙ্গায় ডিবি পুলিশের অভিযানে ১৫০ বোতল ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল রাত সাড়ে ৯টায় মানিকদহ ইউনিয়নের পুকুরিয়ায় আলমগীর মেম্বর এর রিক্সা গ্যারেজের সামনে থেকে ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয় বলে সূত্রে জানা যায়।

আটকৃতরা হলেন- মো. রাসেল মিয়া (২৮), পিতা- মো. ইদ্রিস আলী, সাং- শান্তিনগর, থানা-দর্শনা ও মো. সাইফুল ইসলাম শিবলু(৩৫), পিতা-মৃত সিরাজুল ইসলাম, সাং- শিংনগর, থানা-জীবন নগর, জেলা-চুয়াডাঙ্গা। এদের উভয় কে ১৫০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়। যার মামলা নং-০৩, তারিখ ০২/ ১২/২০২৩ খ্রি.

এদিকে স্থানীয় সচেতন মহলের দাবি মাদকের ভয়াবহ থাবায় অত্র এলাকার উঠতি বয়সের যুবকেরা বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে সূত্রে আরও জানায়, এ এলাকার কেউ কেউ দেশের বাহিরে গিয়েও মাদক ব্যবসার সাথে জরিত রয়েছে। তাদের মধ্যে খাঁকান্দা নাজিরপুরের মেহেদী, বিপ্লব উল্লেখ করেন তারা।

তরুন প্রজন্মকে বাঁচাতে তাই প্রশাসনের জোরালো হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।