কাঠালিয়ায় আওয়ামী লীগের মত বিনিময়
ঝালকাঠি ১ রাজাপুর কাঠালিয়া আসনে ৩বারের এমপি বজলুল হক হারুনকে আওয়ামী লীগের মনোনয়ন না দিয়ে সাংগঠনিক নেতা ব্যারিষ্টার এম শাহজাহান ওমর বীর উত্তমকে দলীয় মনোনয়ন নৌকা প্রতিক দেয়ায় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও দলের সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজ শনিবার বিকেলে আওয়ামী লীগের দলীয় নেতা কর্মিদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মোঃ মাহতাব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া সিকদার। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রাজাপুর ও কাঠালিয়ায় এত দিন পরে আওয়ামী লীগে একজন সাংগঠনিক নেতা পেয়েছি। তাকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে, বিগত দিনের এমপি তিনি তার হাতে গোনা কয়েকজনকে দিয়ে কাঠালিয়া ও রাজাপুরের আওয়ামী লীগ কে ধ্বংস করছে। এখন ব্যারিস্টার এম শাহজাহান ওমরের নেতৃত্বে আওয়ামী লীগকে সু-সংগঠিত করতে হবে।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি মোঃ শওকত হোসেন দিপু, সাধারন সম্পাদক মোঃ মাইনুল হোসেন রিয়াজ, সাবেক উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ মিজানুর রহমান সোহাগ, উপজেলা ওলামালীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, আমুয়া ইউনিয়ন যুবলীগের নেতা মোঃ রাসেল সিকদারসহ দলীয় নেতা কর্মিরা।