মাদারীপুরে মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প
মাদারীপুরে এনজিও আশার উদ্যোগে ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ হস্পতিবার সকালে কালকিনি উপজেলার খাশেরহাট বাজারের কানুর গাঁ শাখা কার্যলয়ে আশা’র সমন্বিত স্বাস্থ্যকেন্দ্রে ২শতাধিক রোগিকে মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি চিকিৎসা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাশগাড়ী ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আরিফা আক্তার,কাজী নুরুল ইসলাম,সাবেক সভাপতি খাশেরহাট কলেজ,শাহজাহান সরদার সভাপতি খাশেরহাট বাজার কমিটি, মুজিবর হহমান সাধারন সম্পাদক খাশেরহাট বাজার কমিটি, এনামুল হক আঞ্চলিক ব্যাবস্থাপক আশা মঠের বাজার অঞ্চল, আবুল হোসেনবিম্বাস সি. ব্রাঞ্চ ম্যানেজার আশা খাশেরহাট শাখা, তানজিলা আক্তার হেলথসেন্টার ইনচার্জ আশা খাশেরহাট শাখা, মানিক হাওলাদার ফিল্ড অফিসারসহ অন্যান্যরা।