রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

নকলায় মাছ চোরকে ধরতে গিয়ে মারাত্মক জখম

জাগো বুলেটিন ID: EP-35732

শেরপুর জেলার নকলা উপজেলায় মাছ চোরদের ধরতে গিয়ে মারাত্মক জখম হয়েছেন মৎস্যচাষী তরুণ উদ্যোক্তা খোকন মিয়া (২৮)।

জানা গেছে, শেরপুর জেলার নকলা উপজেলার বিবিরচর গ্রামের মরহুম তমিজ উদ্দিন এর ছেলে মোঃ খোকন মিয়া গত চার বছর ধরে পড়াশোনা শেষ করে চাকুরীর পিছনে না ছুটে মৎস্য চাষের মাধ্যমে দ্রুততার সাথে নিজেই উদ্যোক্তা হিসেবে সফলতার সাথে এগিয়ে যাচ্ছিল। তার এই সাফল্য সহ্য করতে না পেরে একই গ্রামের কিছু দুষ্কৃতিকারী মাছ চুরি করার পরিকল্পনা করে।

গত ১৬ ডিসেম্বর আনুমানিক ভোর রাত তিনটায় মৎস্য খামারের জাল (বের জাল) ফেলে একই গ্রামের দৌলত (৪৫) পিতা মৃত ছোরহাব আলী, দৌলতের ছেলে রাজিব মিয়া (১৯) ও তাদের সাথে আরও কিছু দুষ্কৃতিদের নিয়ে মাছ ধরতে থাকে। মৎস্য খামারে মাছ ধরার শব্দে খোকন মিয়ার ঘুম ভেঙ্গে যায় এবং দৌড়ে গিয়ে মাছ ধরাতে বাধা দেয়। ফলে দুষ্কৃতিকারীরা তাকে (খোকনকে) ধারালো দেশীয় অস্ত্র দ্বারা হত্যার উদ্দেশ্যে একনাগাড়ে মাথায় ও মুখে আঘাত করতে থাকে। খোকন মিয়া বাঁচার জন্য চিৎকার করলে লোকজন এগিয়ে আসলে দুস্কৃতিকারীরা দৌড়ে পালিয়ে যায়। স্থানীয় লোকদের সহযোগিতায় মুমূর্ষ্য অবস্থায় খোকনকে দ্রুত নকলা উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্থানীয় লোকদের ভাষ্যমতে, তারা আসার পূর্বেই প্রায় ২ থেকে ৩ লক্ষ টাকার মাছ অন্যত্র সরিয়ে ফেলে। স্থানীয় লোকজন দুস্কৃতিকারীদের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান এবং আইনের আওতায় আনতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। এ ব্যাপারে নকলা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, অভিযুক্ত দৌলত একজন জুয়াখোর এবং তার ছেলে রাজিব মিয়া একজন মাদক সেবনকারী।