রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে ১০০ জন শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করলেন একটি সমবায় সমিতি

জাগো বুলেটিন ID: EP-35841

লমান শীতে কাবু যখন উত্তর জনপদের হিমালয় ঘেঁষা ঠাকুরগাঁও জেলা। ঠিক সেই সময় সদর উপজেলার রুহিয়ায় গরীব অসহায়,দুস্ত শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন, মধুপুর ঝাকুয়াপাড়া সমবায় সমিতি ২৩ ডিসেম্বর (শনিবার) সকালে, ঠাকুরগাঁও সদর উপজেলার মধুপুর কুড়ালী পাড়া শিশু নিলয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে.. মধুপুর ঝাকুয়াপাড়া সমবায় সমিতির উদ্যোগে রুহিয়া ইউনিয়নের ৯ ওয়ার্ডে ১০০ জন,অসহায় গরীব দুঃস্থ শীতার্তদের মাঝে শীত বস্ত্র হিসাবে (কম্বল) বিতরণ করা হয়।

উক্ত শীতবস্ত্র বিতরণীয় অনুষ্ঠানে মধুপুর ঝাকুয়াপাড়া সমবায় সমিতির সভাপতি কালি প্রাশাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উত্তম কুমার এর সঞ্চালনায় অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীত বস্ত্র বিতরণ করেন, ১ নং রুহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক বাবু, এছাড়া ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার সমবায় সমিতির অফিসার রেজাউল করিম, ১ নং রুহিয়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আনুয়ার হোসেন, বাবু বিকাশ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও গীর্জা প্রসাদ বর্মন, দীলিপ কুমার বর্মন, অনিল কুমার বর্মন সহ প্রমুখ।