রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

কোম্পানীগঞ্জে বসুরহাট মডেল মাদরাসার নবীন বরণ ও সবক অনুষ্ঠান অনুষ্ঠিত

জাগো বুলেটিন ID: EP-36078

বুধবার সকাল ১০টায় নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত বসুরহাট বসুরহাট মডেল মাদ্রাসার ২০২৪ শিক্ষাবর্ষের নবীন বরণ এবং সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মাদরাসার সহকারী প্রধান শিক্ষক মাওলানা আব্দুল মান্নান এবং সহকারী শিক্ষক মাওলানা হাবিবুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বসুরহাট ইসলামিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ জনাব হযরত মাওলানা মোহাম্মদ ফয়জুল্লাহ।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বসুরহাট মডেল মাদরাসার প্রধান শিক্ষক  মাওলানা আবদুল্লাহ আল নোমান, ব্যবস্থাপনা পরিচালক মাওলানা হাফেজ ইব্রাহিমসহ পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানের প্রধান অতিথি হযরত মাওলানা মোহাম্মদ ফয়জুল্লাহ নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের ২০২৪ শিক্ষাবর্ষের নতুন সবক প্রদান করেন।এ সময় বসুরহাট মডেল মাদরাসার সদ্য বিদায়ী শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।