রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

দাগনভূঞায় মোটরসাইকেল চালকদের জরিমানা

জাগো বুলেটিন ID: EP-36126

সন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা থাকায় শনিবার (৬ জানুয়ারি) দুপুর ১ টার সময় ফেনীর দাগনভূঞা বাজার জিরো পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় দশ জন মোটরসাইকেল চালককে জরিমানা করা হয়।

মোটরসাইকেল চালকরা বলছেন, আমরা মোটরসাইকেল চালানোর নিষেধাজ্ঞা সম্পর্কে জানিনা,জানলে আমরা মোটরসাইকেল নিয়ে বের হতাম না।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারবীন বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৫ জানুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ৮ জানুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত (৭২ ঘণ্টা) মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যার প্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।