মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

পানছড়িতে জাল ভোট দেওয়ায় ৬ মাসের কারাদন্ড 

জাগো বুলেটিন ID: EP-36162

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ির পানছড়িতে বড় পানছড়ি দক্ষিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দিতে গেলে ৪ জনকে হাতেনাতে ধরেছে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ হাসান।

আটকৃতরা হলো ফাতেমা নগর এলাকার মো: সাগরের সন্তান মো: সওকত (২০), আব্দুল হকের সন্তান জাহিদ হাসান(১৮),  মৃত.ইয়াকুব আলীর সন্তান মো:হালিম(২০) ও মো:শাজাহানের সন্তান মো:কূল মিয়া(২২)।

দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ হাসান জাল ভোটের অভিযোগে তাদেরকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে।