কিশোরগঞ্জ ২ আসনে ঈগলের ঝাপটায় কোপকাত নৌকা
কটিয়াদী-পাকুন্দিয়া উপজেলা মিলে কিশোরগঞ্জ-২ আসন। পাকুন্দিয়া উপজেলায় নৌকাকে ডুবিয়ে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সোহরাব উদ্দিন। তিনি ঈগল প্রতীক নিয়ে ৮৯ হাজার ৫৩৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাহার আকন্দ পেয়েছেন ৬৮ হাজার ৯৩২ ভোট এবং মেজর (অব) আখতারুজ্জামান রঞ্জন ট্রাক প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ১৯৯ ভোট।
এছাড়াও আলেয়া বেগম (এনপিপি) আম মার্কা ২১৯, গণফ্রন্ট মীর আবু তৈয়ব রেজাউল করিম মাছ মার্কা ১২৪, গণতান্ত্রি পার্টি আশরাফ আলী ৫৮৯ ও বিএনএম বিল্লাল হোসেন ১১৪৮ ভোট পেয়েছেন।
পাকুন্দিয়া উপজেলায় বৈধ মোট ভোট ৮০৯৯৮। বাতিল ভোট ৯২২। সর্বমোট ভোটের সংখ্যা ৮১৯২০ ভোট। কটিয়াদী উপজেলায় বৈধ মোট ভোট ৯৫৭৫২। বাতিল ভোট ১৪১০। সর্বমোট ভোটের সংখ্যা ৯৭১৬২ জন। পাকুন্দিয়া ও কটিয়াদী সহকারী রিটার্নিং কর্মকর্তাদ্বয় এসব তথ্য জানান।