সাভারে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ
ঢাকার সাভারে শীতার্ত মানুষদের কষ্ট লাগবে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার (১৪ জানুয়ারি) দুপুরে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদে দক্ষিণ কোরিয়ার লং লিভ ফেন্ডশিপ বাংলাদেশ কোরিয়ার যৌথ উদ্যোগে এ শীত বস্ত্র বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাজের অহসায় ও দুস্থদের মাঝে এ শীত বস্ত্র তুলে দেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর।
শীত বস্ত্রের পাশাপাশি অসহায় নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ করা হয়।
এসময় দক্ষিণ কোরিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন দহম সংস্থার পরিচালক মিস্টার পার্ক সেউংহিউনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।