রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

সাভারে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করল ভ্যালী অর্গানাইজেশন

জাগো বুলেটিন ID: EP-36390

সাভারে অসহায় শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সামাজিক সংগঠন ভ্যালী অর্গানাইজেশন।

বুধবার (১৭ জানুয়ারি) সকালে পৌরসভার জামসিং জয়পাড়া এলাকায় প্রায় দুই শতাধিক মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সায়েমুল হুদা।

ভ্যালী অর্গানাইজেশনের সভাপতি শেখ সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাজ্জাদ হোসেন ও সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য্য।

এ সময় আরো উপস্থিত ছিলেন ভ্যালী অর্গানাইজেশনের সকল সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।