রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন নবনির্বাচিত সাংসদ মাহমুদ হাসান সুমন

জাগো বুলেটিন ID: EP-36412

ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সম্পাদক মাহমুদ হাসান সুমন।

তিনি শপথ গ্ৰহণ শেষে বুধবার (১৭ জানুয়ারি) বেলা ৪ টায় মগটুলা ইউনিয়নের মধুপুর বাজারে এসে পৌছলে ঈশ্বরগঞ্জবাসী ও সর্বস্তরের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। প্রায় সহস্রাধিক মটরসাইকেল ও অর্ধশত মাইক্রো বাস বহরে তিনি শহরে প্রবেশ করেন। এসময় তিনি নেতা কর্মীদের হাত নেড়ে ফুলেল শুভেচ্ছার উত্তর দেন। নেতাকর্মীরা ফুলের তোরা ও ফুল ছিটিয়ে ছিটিয়ে তাকে অভিনন্দন জানান।

মাহমুদ হাসান সুমন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে ঈগল প্রতিকে ভোট করে ময়মনসিংহ-৮ আসনের সাংসদ নির্বাচিত হয়েছেন।