রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

পঞ্চগড়ের দেবীগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

জাগো বুলেটিন ID: EP-36418

সহায়, গরীব ও দুস্থদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের মৌমারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ কম্বল বিতরন করেন।
১৬ জানুয়ারি মঙ্গলবার এ কম্বল বিতরন করেন দন্ডপাল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী যুব লীগের সদস্য মাসুদ রানা। এলাকার ১শ ৫০ জন কে এ কম্বল বিতরন করা হয়। এ সময় কালীগঞ্জের ইট ব্যবসায়ী শাহীন, সমাজ সেবক ইসমাইল হোসেন, আব্দুস সামাদ, আব্দুল করিমসহ এরাকার ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
কম্বল পেয়ে গরীব অসহায় ও দুস্থ লোকজন আবেগে আপ্লুত হয়ে পড়ে। তারা সরকারের কাছে দাবি জানান, সরকার যেন শীতবস্ত্র নিয়ে তাদের পাশে দাড়ান।
ইউপি সদস্য মাসুদ রানা জানান, আমি ব্যক্তিগত ভাবে প্রতিবছরই আমি এসব কম্বল বিতরন করি। তারই ধারাবাহিকতায় এবারও কম্বল বিতরন করেছি। আশা করি সরকারের পক্ষ থেকে যদি কোন শীতার্তদের জন্য শীতবস্ত্র আসে তাহলে গরীবদের মাঝে বিতরন করবো। তাছাড়াও চেষ্টা করবো নিজ উদ্যোগে সহযোগিতা অব্যাহত রাখার।