মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

দারুল উলুম ভাজনচালা মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

জাগো বুলেটিন ID: EP-36431

রাজবাড়ীর ঐতিহ্যবাহী দারুল উলুম ভাজনচালা মাদ্রাসার ১৯৫২-২০২৪খ্রি. পর্যন্ত প্রাক্তন ছাত্রদের এক পূনর্মিলনী-২০২৪ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জানুয়ারি) বিকেল ৩টায় বিনোদপুরের ভাজনচালা দারুল উলুম মাদ্রাসার মিলনায়তনে এ পূনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন অত্র মাদরাসার প্রাক্তন ছাত্র ও ইসলামিক ফাউন্ডেশন ঢাকা বিভাগীয় কার্যালয়ের মাস্টার ট্রেইনার হাফেজ মাওলানা মোহাম্মদ একরামুল হক মাহবুব।

সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে আগত মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মাদরাসার মিলনায়তন। শত শত হাফেজ আলেম দের (প্রাক্তন ছাত্রদের) এক মিলন মেলার সৃষ্টি হয় রাজবাড়ীর ঐতিহ্যবাহী প্রায় শতবর্ষী এ মাদ্রাসা প্রাঙ্গণ।

অনুষ্ঠানে অত্র মাদ্রাসার সভাপতি মো. লুৎফর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা শামসুল হক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু।

উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আজম আলী মন্ডল, জেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি (এমপির প্রতিনিধি) হেদায়েত হোসেন সোহরাব, অত্র মাদ্রাসার সভাপতি মো. লুৎফর রহমান,
মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হাফেজ মাওলানা ইলিয়াস মোল্লা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা মডেল মসজিদের ইমাম আবু সাঈদ তৈয়বী, উপজেলা সদর মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা সিয়াম, পুলিশ লাইন মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোবারক হোসেন, ইসলামিক ফাউন্ডেশন ঢাকা বিভাগীয় কার্যালয়ের মাস্টার ট্রেইনার হাফেজ মাওলানা মোহাম্মদ একরামুল হক মাহবুব, অংকুর স্কুলের সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা খন্দকার আব্দুল হাই, কাজি হেদায়েত হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা শামসুল হক, অত্র মাদরাসার শিক্ষক হাফেজ ক্বারী আবু দাউদ, প্রাক্তন ছাত্র, বর্তমান ছাত্র, মাদ্রাসার শিক্ষক মন্ডলীগণ সহ প্রায় তিন শতাধিক আলেমগণ প্রমুখ।

বুখারি শরীফের শেষ দরস প্রদান করেন ঢালকা নগর মাদ্রাসার শায়খুল হাদীস মুফতি আব্দুল গফফার।

উল্লেখ্য, অতিথিদের মাঝে সম্মাননা স্মারক, প্রাক্তন ছাত্র দের মাঝে সম্মাননা পদক দেওয়া হয়। ভাজনচালা মাদরাসার প্রাক্তন ছাত্র সংসদ নিরলস ভাবে পরিশ্রম করে উক্ত অনুষ্ঠানটির আয়োজন করেন।