রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ফুলবাড়ীয়ায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

জাগো বুলেটিন ID: EP-36434

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের গাড়াজান সরকারি প্রাথমিম বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় ভাল ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

রোববার (২২ জানুয়ারি) সকালে অত্র বিদ্যালয় কক্ষে পুরস্কার বিতরণ করা হয়।

এ উপলেক্ষ আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ আলী খান, সাবেক সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, বাবুর আলীসহ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রিতা রানী সরকার, সহকারী শিক্ষক শান্তনা রানী দাস, শাফিয়া আক্তার, নার্গিছ বেগম তাছাড়াও অভিভাবকবৃন্দ।

আলোচকদের মাঝে স্থানীয় সাংবাদিক আজিজুল ইসলাম তার বক্তব্যে বলেন, ‘এই বিদ্যালয়টি উপজেলার একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। এবার অনুষ্ঠিত বার্ষিক পরীক্ষায় ছাত্র-ছাত্রীরা ভাল ফলাফল অর্জন করেছে। প্রতি বছরে ফলাফল খুবই ভাল হয়। আমরা এলাকার সচেতন ব্যক্তিরা একটু দেশপ্রেমী হলেই আগামী দিনে এই বিদ্যালয়টি জেলার মধ্যে সুনাম অর্জন করবে বলে আমি মনে করি।

আলোচনা শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।