রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

পঞ্চগড়ের আটোয়ারীতে চোলাই মদসহ নারী আটক

জাগো বুলেটিন ID: EP-36440

ঞ্চগড়ের আটোয়ারীতে মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় ১২ লিটার চোলাই মদ সহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে আটোয়ারী থানা পুলিশ।

পুলিশ সুত্রে জানা গেছে, পঞ্চগড়ের পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা’র নির্দেশনায় ও আটোয়ারী থানার ওসি মোঃ মুসা মিয়া’র পরামর্শে আটোয়ারী থানার এসআই মোঃ শরিফুল ইসলাম ও এএসআই আঃ মালেকের নেতৃত্বে পুলিশের মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

মাদক বিরোধী অভিযানে আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের দোহুসুহ (বুড়াবন্দর) এলাকার মৃত: বুধু সরেনের বাড়ীর শয়ন ঘর হতে ১২ লিটার চোলাই মদ উদ্ধার করেন।

পুলিশ চোলাই মদ সংরক্ষন ও বিক্রয়ের দায়ে বুধু সরেনের স্ত্রী অ্যাঞ্জেলা টুডু (৪৫) কে আটক করে থানায় নিয়ে আসেন। আটোয়ারী থানার ওসি মোঃ মুসা মিয়া চোলাই মদ সহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন। অ্যাঞ্জেলা টুডু’র বিরুদ্ধে আটোয়ারী থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(খ) ধারায় নিয়মিত মামলা রেকর্ড করা হয়েছে বলে জানান আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া।