রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

মাদারীপুর-৩ সংসদ সদস্য তাহমিনার সাথে প্রশাসনের পরিচিতি ও মতবিনিময়

জাগো বুলেটিন ID: EP-36449

মাদারীপুর-৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য তাহমিনা বেগমের সাথে কালকিনি উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে, উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর-৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীগ সভাপতি তাহমিনা বেগম,উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ, সহকারী কমিশনার (ভুমি) কায়েসুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন, সাবেক পৌর মেয় এনায়েত হোসেন হাওলাদার ,কালকিনি থানা কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার শহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী রেজাউল করিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরিফা আক্তার বিথী, সমাজসেবা অফিসার আসাদুজ্জামান, নির্বাচন অফিসার আবু ইউসুফ , মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আশরাফুজ্জামান, প্রাথমিক শিক্ষা অফিসার বদিউজ্জামানসহ বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।