রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

নগরকান্দায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

জাগো বুলেটিন ID: EP-36459

বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি এ স্লোগান কে সামনে রেখে ফরিদপুর নগরকান্দা থানা পুলিশের আয়োজনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সন্তাস,জঙ্গীবাদ, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্যবিবাহ,যৌতুক, সহ সকল প্রকার অপরাধ প্রতিরোধের লক্ষে ১৯ জানুয়ারি শুক্রবার বিকালে উপজেলার রামনগর ইউনিয়ন পরিষদের সামনে অনুষ্ঠান টি শুরু হয়। রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাইমুদ্দিন মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান উপস্থিত ছিলেন নগরকান্দা থানা অফিসার ইনচার্জ আমিনুর রহমান। অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন রামনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কুদ্দুস ফকির, রাম নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মান্দার ফকির, রামনগর ইউনিয়ন বিট পুলিশিং অফিসার এসআই মনির হোসেন, ইউপি সদস্য হারেজ পরামানিক,মুরাদ হোসেন, খালেক শরিফ সহ এলাকার গনমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।