আবু হুরায়রা (রাঃ) ইসলামিয়া মাদ্রাসার নবীন বরণ, সবক ও দোয়া অনুষ্ঠান
নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জের পশ্চিম চরকাঁকড়া দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হযরত আবু হুরায়রা (রাঃ) মাদ্রাসার শিক্ষার্থীদের নবীন বরণ, নতুন সবক ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রবিবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় আল-আমিন বাজার (ভাঙ্গা দীঘি) মাদ্রাসা হল রুমে নবীন বরণ ও সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক গাজী আব্দুল্লাহ আল নোমানের সভাপতিত্বে, সিনিয়র শিক্ষক মাস্টার দেলোয়ার হোসেনের পরিচালনায় এবং মাওলানা আবুল বাশারের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, চাপ্রাশিরহাট এ,রব, ফাযিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবু শাহাদাত মোঃ ইসহাক সাহেব।
তিনি গুরুত্বপূর্ণ আলোচনা ও কোমলমতি শিশুদের নতুন সবক প্রদানের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বরন করে নেন।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর বায়তুল আমান জামে মসজিদের খতিব, মাওলানা ওমর ফারুক।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল্লাহ আল মামুন, ইসলামিক ফোরাম অব আফ্রিকা ঘাউটেং প্রভিন্সের সেক্রেটারি মো.শরীফ উদ্দিন, মাদ্রাসা সভাপতি আব্দুল মান্নান মানিক, সেক্রেটারি আবুল খায়ের সবুজ, সহকারী সেক্রেটারি শাহ আলম, মাদ্রাসার দাতা সদস্য আব্দুল ওহাব, আখতার মিয়া, মুজিবুল হক ফকির ,মাওলানা দিদার, কানাডা প্রবাসি আব্দুর রাজ্জাক প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক মাওলানা ওমর ফারুক, সহকারী শিক্ষক (আরবি) মাওলানা আব্দুল হান্নান, সহকারী শিক্ষক ( আরবি) মাওলানা আবু রায়হান, সহকারী শিক্ষকা (গণিত) মিস তামান্না, সহকারী শিক্ষকা (বাংলা) মিস কলি সহ প্রতিষ্ঠানের কোমল মতি শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সবক অনুষ্ঠানে আলোচকরা বলেন, আজকের শিশুরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। এই ভবিষ্যৎকে আলোকিত করতে হলে সন্তানদের কুরআনি শিক্ষা দিতে হবে। কুরআনি আদর্শে অনুপ্রাণিত করতে হবে। একজন মানুষের হৃদয়ে যখন কুরআনের চেতনা থাকবে তখন সে দুর্নীতি করবে না, অন্যায় করবে না, সমাজে অশান্তি সৃষ্টি হয় এমন কোনো কাজ করবে না। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ।
কুরআন হলো মানবতার মুক্তির সোপান। যেখানে কুরআনের আলো ছড়াবে সেখানে অকল্যাণের আঁধার দূরীভূত হবে। আজ আমাদের সমাজে নানা সমস্যা। এই সব সমস্যার সমাধান করতে কুরআনি শিক্ষার প্রচার বাড়াতে হবে।
প্রধান শিক্ষক গাজী আব্দুল্লাহ আল নোমান বলেন, দুনিয়া ও আখেরাতের কল্যাণের জন্য কোরআনের শিক্ষাই একমাত্র হাতিয়ার। জীবনকে সাজাতে হলে অহিভিত্তিক জ্ঞান আহরণ করতে হবে। তাই সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে কোরআন শিক্ষা নিশ্চিত করা দরকার। ছেলে-মেয়ে আপনাদের আর মানুষ গড়ার দায়িত্ব আমাদের।
পরিশেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মুনাজাতের মাধ্যমে বিশেষ দোয়া করা হয়।