মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

কোম্পানীগঞ্জে আল-আনফাল ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন

জাগো বুলেটিন ID: EP-36608

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়ের ১নং ওয়ার্ডে আল-আনফাল ফাউন্ডেশনের প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়।

শনিবার ( ২৭ জানুয়ারি) বিকেলে আল-আনফাল ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ শহীদ উল্যাহ প্রধান কার্যালয় উদ্বোধন করেন।

দারুল ফালাহ মাদ্রাসার প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক এর কোরআন তেলাওয়াত শেষে, স্বাগত বক্তব্য রাখেন চরহাজারী ১ নং ওয়ার্ডের সাবেক মেম্বার এনায়েত হোসেন ছোটন।

এই সময় উপস্থিত ছিলেন- বসুরহাট পৌরসভা ৪ নং ওয়ার্ডের লিটন, যুবলীগ নেতা জাহাঙ্গীর, চরহাজারী ১ নং ওয়ার্ডের সমাজ সেবক আবদুস সাত্তার, আবদুল মান্নান,মো: সুমন, হেদায়েত উল্লাহ মামুন প্রমুখ।

উল্লেখ্য, আল-আনফাল ফাউন্ডেশনের সুচনা হয় ২০০৮ থেকেই, ফাউন্ডেশনের প্রতিষ্ঠা লগ্ন থেকে, সমাজের হত দরিদ্র মানুষ এবং মসজিদ মাদ্রাসার সহযোগিতা করে আসছেন।