মাদারীপুরে বেদে পল্লীতে শুকনা খাবার বিতরণ
মাদারীপুরে কালকিনি বেদে পল্লীর ৪৩টি পরিবারের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।
আজ সোমবার বিকেলে কালকিনি পৌরসভার ঠেঙ্গামারা গ্রামের বেদে পল্লীতে অবস্থানরত বাসিন্দাদের মাঝে এসব খাবার প্রদান করা হয়।
এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম মোস্তফা প্রমূখ।