সিরাজঞ্জের তাড়াশে একই পরিবারের বাবা, মা ও মেয়েকে হত্যা
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা সদরের বারোয়ারি বটতলা মহল্লার নিজ বাড়িতে একই পরিবারের তিনজন কে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হত্যাকারীরা পরিকল্পিত ভাবে গোপনে তাদের কে হত্যা করে ফ্লাটে তালা লাগিয়ে দিয়ে যায়। স্বজনরা দুদিন যাবত তাদের খোঁজ না পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ সোমবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত তিন টার দিকে তালা ভেঙ্গে মেঝেতে ও বিছানায় তাদের লাশ দেখতে পায়। এ সংবাদ লেখা পর্যন্ত পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে।
নিহতরা হলেন, কালিচরণ সরকারের ছোট ছেলে বিকাশ সরকার (৪৫), তাঁর স্ত্রী স্বর্ণা রানী সরকার(৪০) ও মেয়ে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী পারমিতা সরকার তুষি (১৫)।
তাড়াশ থানার ওসি ( তদন্ত) মো: নূরে আলম বলেন, নিহতের স্বজনরা তাদেরকে গত দুইদিন ধরে না পেয়ে স্বজনরা মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে বাসায় গিয়ে বাইরে থেকে তালা ঝোলানো দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
খবর রাত তিনটার দিকে গিয়ে পুলিশ তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে তাদের জবাই করা মরদেহ দেখতে পান। স্বামী, স্ত্রী ও মেয়েকে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়েছে। স্বজনদের ধারনা রবিবারের রাত থেকে সোমবার দিনের কোন এক সময়ে এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।