ফুলবাড়ীয়ায় আলফা কোচিং সেন্টারের বিদায়ে পুরষ্কার বিতরণ
ফুলবাড়ীয়ায় আলফা কোচিং সেন্টারের আয়োজনে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে পুরষ্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে শহরের কুটুমবাড়ি কনভেনশন সেন্টারে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলফা কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল হামিদ বিএসসি।
অনুষ্ঠানে কোচিং সেন্টারের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর নিয়মিত ও একাডেমিক পরীক্ষায় উত্তীর্ন মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী সহ বিভিন্ন পুরস্কার এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত বিশেষ মডেল টেস্টে মেধাক্রমের মূল্যায়নে সেরাদের নগদ অর্থ সহ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সভাপতির বক্তব্যে আলফা কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল হামিদ বিএসসি সকল শিক্ষার্থীদের পরীক্ষার মাধ্যমে জীবন গঠনের লক্ষ্যে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। একইসাথে তাদের উদ্দেশ্যে সুনাগরিক হওয়ায় উৎসাহ প্রদান করেন।
অনুষ্ঠানে ফুলবাড়ীয়া হেল্থ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এম আব্দুল্লাহ আল শাকিল চৌধুরীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সরকারি ফুলবাড়ীয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরহাদ হোসেন, সাবেক ইউপি সদস্য তাজুল ইসলাম, ধামর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মাহাবুবুর রহমান ইকবাল ও তরুণ কলাম লেখক তানজিদ শুভ্র সহ কোচিং সেন্টারের বিভিন্ন শিক্ষক মন্ডলী।