রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ফুলবাড়ীয়ার সাইফ এন্ড সামি মেডিকেল ইনস্টিটিউটে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ

জাগো বুলেটিন ID: EP-36772

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সাইন্স ইনফরমেশন এন্ড টেকনোলজি ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সাইফ এন্ড সামি মেডিকেল ইনস্টিটিউটে উদ্বোধনী শুভেচ্ছা ক্লাসে সার্টিফিকেট ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা শহরের সরকারি ফুলবাড়ীয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন ফাতিহা ভিলায় সাইফ এন্ড সামি মেডিকেল ইনস্টিটিউটের ডিরেক্টর সাইফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী শুভেচ্ছা ক্লাসে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহের প্রাক্তন সিভিল সার্জন ডাঃ এ কে এম আব্দুর রব।

তিনি বলেন, পল্লী চিকিৎসক সকলকে রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী তাদের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে হবে। একজন পল্লী চিকিৎসককে সব চিকিৎসাই করতে হবে এমনটা না। রোগীকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়ার পরে উন্নত পর্যায়ে উপযুক্ত চিকিৎসা পরামর্শ নিশ্চিত করাই একজন পল্লী চিকিৎসকের কাজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিধান চন্দ্র দেবনাথ, থানা অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান, ময়মনসিংহ বিভাগীয় পিডিএফের সভাপতি সাইফুল ইসলাম বাচ্চু, সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাইফ এন্ড সামি মেডিকেল ইনস্টিটিউটের উপদেষ্টা ডাঃ সেকান্দর আলী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ধারাভাষ্যকার শাহজাহান মৃধা।

অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত অতিথিবৃন্দদের ফুল দিয়ে বরণ করেন আয়োজক কর্তৃপক্ষ। পরে তাদের পুরস্কৃত করা হয়। এছাড়াও অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রশিক্ষক এবং শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতার আলোকে নিজস্ব মতামতে অংশ নেন।

পরে প্রশিক্ষণপ্রাপ্ত বিদায়ী পল্লী চিকিৎসকদের সম্মাননা স্মারক ও পুরষ্কার প্রদান করা হয়।