রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ফরিদপুরের নগরকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

জাগো বুলেটিন ID: EP-36987

রিদপুরের নগরকান্দায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
শুক্রবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির উপজেলার সদর বাজারের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।
এ সময় মূল্য তালিকা না থাকার দায়ে নগরকান্দা বাজারের দুই ব্যবসায়ীকে সর্বমোট সাড়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান কালে উপজেলা সহকারী কমিশনার সোনিয়া হোসেন জিসান, নগরকান্দা থানার ওসি মোহাম্মদ আমিনুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ, উপজেলা ক্যাবের সভাপতি সাংবাদিক লিয়াকত হোসেন, পৌর কাউন্সিলর জাকির হোসেন জাকারিয়া, মাইটিভির নগরকান্দা, সালথা ও সদরপুর প্রতিনিধি শফিকুল ইসলাম জনি, সময়ের আলো প্রতিনিধি মিজানুর রহমান মিজান, বর্তমান কথা প্রতিনিধি শফিকুল ইসলাম মন্টু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির বলেন,  রমজানের বাজার নিয়ন্ত্রণে পুরো রমজান মাস জুড়ে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।