রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

পঞ্চগড়ে পুলিশ পরিবারের মেধাবী সন্তানদের মেধাবৃত্তি প্রদান

জাগো বুলেটিন ID: EP-37098

ঞ্চগড়ে জেলা পুলিশের সদস্যদের ছেলে মেয়েদের মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।
২০২২ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ সাফল্য জিপিএ ৫ অর্জন করায় তাদেরকে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। ২৭ মার্চ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে তাদের মাঝে পুরস্কার তুলে দেন।

বাংলাদেশ পুলিশের মাননীয় আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম এর পক্ষে পঞ্চগড় জেলা পুলিশ মেধাবৃত্তি প্রদান করে।
জেলা পুলিশের পরিবারের মেধাবী শিক্ষার্থীদের হাতে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট প্রদত্ত সম্মাননা সার্টিফিকেট, ক্রেস্ট ও অর্থ পুরস্কার তুলে দেন পঞ্চগড় জেলার পুলিশ সুপার এস, এম, সিরাজুল হুদা পিপিএম-বার।

পঞ্চগড় জেলায় কর্মরত পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) চন্দন কুমার রায় এর ছেলে প্রীতম রায় (ওম), এসআই (নিঃ) মোঃ জাহাঙ্গীর আলম এর মেয়ে সানজানা আলম জিমু, এসআই (নিরস্ত্র) মোঃ তৈয়ব আলী সরকার এর ছেলে মোঃ শামীন ইয়াসির মোহামুদ শাফী বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট প্রদত্ত মেধাবৃত্তি-২০২২ এর জন্য মনোনীত হওয়ায় তাদের কে মেধাবৃত্তি দেয়া হয়।

এসময় সময় আরো উপস্থিত ছিলেন সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব এস. এম. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ, শীক্ষার্থীবৃন্দ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।