ঝালকাঠির কাঠালিয়ায় মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতির ঘটনায় ১ ডাকাত গ্রেফতার
ঝালকাঠির কাঠালিয়ার বানাই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউসুফ আলীর বাড়িতে গত ২২ মার্চ ডাকাতির মামলায় গোপন সংবাদ এর মাধ্যমে গতকাল কাঠালিয়া থানা পুলিশের এস আই মোঃ ইমরান হোসেন, এস আই মোঃ রিয়াজ রহমান ও চট্রোগ্রাম র্যাব-৭ এর যৌথ অভিযানে চট্রোগ্রামের পতেঙ্গা এলাকা থেকে গতকাল বুধবার রাত সাড়ে ১২ টার দিকে বরগুনা জেলার গরিচন্না গ্রামের মোঃ খায়রুল ইনলাম এর পুত্র মনিরুল ইসলাম (৩৮) কে গ্রেফতার করে। এ সময় তার স্বীকার উক্তি
অনুযায়ী একটি বাসা থেকে ১ টি স্বনের চেইন, এক জোড়া কানের দুল ও একটি অংটি উদ্ধার করে।
গ্রেফতারকৃত মনিরুল ইসলাম এর নামে দেশের বিভিন্ন থানায় ৫ টি ডাকাতি মামলা রয়েছে।
কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন সরকার জানান, বীর মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতির ঘটনায় গোপন সংবাদের মাধ্যমে চট্রোগ্রাম থেকে র্যাব ও পুলিশ অভিযান চালিয়ে মনিরুল ইসলাম নামের এক আসামীকে গ্রেফতার করে আজ সকালে ঝালিকাঠি কের্টে প্রেরন করা হয়েছে।