রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

নগরকান্দা থানা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জাগো বুলেটিন ID: EP-37148

গরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুরের নগরকান্দা থানা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩০ মার্চ শনিবার নগরকান্দা থানা অডিটোরাম হলে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ফরিদপুর ২ আসনের এমপি শাহাদাব আকবার চৌধুরী লাবু।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদোন্নিত পুলিশ সুপার) ইমদাদুল হক, উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার,উপজেলা উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির,সহকারী পুলিশ সুপার নগরকান্দা থানা সার্কেল আসাদুজ্জামান শাকিল,নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির প্রধান শিক্ষক মোঃ বেলাতে হোসেন মিয়া,
নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মাহবুব আহাদ,বাংলাদেশ প্রেসক্লাব নগরকান্দা উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান, পুলিশ সদস্য ও গণ্যমান্য রোজাদার ব্যক্তি উপস্থিত ছিলেন।