রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে লফস এর মেধাবৃত্তি প্রদান

জাগো বুলেটিন ID: EP-37198

শিক্ষা সহায়তা ও মেধা বৃত্তি কর্মসূচির আওতায়  প্রকল্পের অর্ন্তভূক্ত সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় ১৬ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।

৪ এপ্রিল (বৃহস্পতিবার) লফস কার্যালয়ে এ মেধাবৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা  মোঃ জাহিদ হাসান রাসেল রাসেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসজিদ মিশন একাডেমির সহকারী শিক্ষক মোঃ হামিদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লফস এর  নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন।

অনুষ্ঠানে সংস্থার নির্বাহী পরিচালক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়া করার আহবান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জাহিদ হাসান রাসেল রাসেল শিশু শিক্ষার্থীদের বিশেষ করে নারী শিক্ষার্থীদের আরও অগ্রগামী হতে হবে উল্লেখ করে বলেন, লেখাপড়ার পাশাপাশি মানুষের মতো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।বাল্য বিবাহ থেকে বিরত থাকতে হবে।সমাজে প্রতিষ্ঠিত হতে হলে পরিশ্রমেন বিকল্প নাই।তিনি সকলকে পড়াশুনার পাশাপাশি সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত থাকার আহবান জানান।

এসময় লফস এর প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন লফস এর প্রোগ্রাম এসিসটেন্ট টুম্পা পাল।