রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ঝালকাঠির কাঠালিয়ায় গরীবদের মাঝে ঈদ উপহার বিতরণ

জাগো বুলেটিন ID: EP-37227

প্রতিবছরের ন্যায় ঈদুল ফিতর উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়ার শৌলজালিয়ায় আজ মঙ্গলবার সকাল ১১টায় ইউনিয়নের গরীবদের মাঝে ঈদ উপহার শাড়ি ও লুঙ্গি বিতরন করা হয়েছে। ইউনিয়নের প্রায় ১ হাজার এক শত পরিবারের মধ্যে এ সব উপহার সামগ্রী বিতরণ করা হয়। বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ আরিফ হোসেন নিজ অর্থায়নে এ ঈদ উপহার বিতরন করেন।
এ সময় কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম, সহ সভাপতি মোঃ খাইরুল আমিন ছগির, সাধারণ সম্পাদক মোঃ শহীদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম নাসির উদ্দিন, ইউপি সদস্য মোঃ শামসুল আলম সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।