রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ঝালকাঠির কাঠালিয়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

জাগো বুলেটিন ID: EP-37233

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে ভূমিহীন গৃহহীন দুই সহস্রাধিক গৃহে পুনর্বাসিত পরিবারসহ ২,৫০০ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে “ঈদ উপহার” গতকাল মঙ্গলবার বিতরণ করা হয়েছে।

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়ায় ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এসময় ৬ শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে এবং ৩ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল ৫ কেজি, পোলাও চাল ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, চিনি ১ কেজি, সেমাই দুই প্যাকেট, সাবান, ট্যাং, গুড়া দুধ।
অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান এবং বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দীন, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম ফোরকান সিকদার, কাঠালিয়া উপজেলা উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক গোলাম আযম জিলানী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রেজাউল করিম সাদ্দাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিসান সিকদার, সাধারণ সম্পাদক মাসুদ খানসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি ইমরান জমাদ্দারের গ্রামের নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে।