রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

রাজশাহী শিক্ষা বোর্ডে বর্ষবরণ উৎসব উদযাপন

জাগো বুলেটিন ID: EP-37282

নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে যথাযথ আড়ম্বরের সাথে রাজশাহী শিক্ষা বোর্ডে বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপন করা হয়েছে।

বাঙালি জাতির গৌরব ও অহংকার বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আজ ১৪ এপ্রিল (রোববার) সকাল সাড়ে ৯ টায় রাজশাহী শিক্ষা বোর্ডে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের ‘জাতীয় সংগীত’ ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মাধ্যমে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানের শুরুতে রাজশাহী শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলীউল আলম বাংলা নববর্ষের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে চমৎকার বক্তব্য রাখেন।

তিনি বলেন, ‘‘বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির গর্ব এবং একটি ঐতিহাসিক তাৎপর্যময় অধ্যায়।মুঘল সম্রাট আকবর আনুষ্ঠানিকভাবে এ বাংলা সন প্রবর্তন করেন।এটি একটি সার্বজনীন সেক্যুলার উৎসব তাই বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখার জন্য পয়লা বৈশাখ পালন অত্যন্ত জরুরি।”

এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-কলেজ পরিদর্শক লিটন সরকার, উপ-সচিব (ভান্ডার) মোহা. দুরুল হোদা, মো. রবিউল ইসলাম এবং অতিথি শিল্পী হাসিনা বীথি।

বাঁশিতে মধুর সুর তুলেন উপ-সচিব (প্রশাসন) মো. ওয়ালিদ হোসেন এবং চমৎকার নৃত্য পরিবেশন করে শিশু শিল্পী লাইবা জেমিমা।

বর্ষবরণ অনুষ্ঠানে বোর্ডের সকল কর্মকর্তা ও কর্মচারী স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করায় চেয়ারম্যান আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।